• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

মানবতাবিরোধী অপরাধ 

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রকাশিত: ১১:১৯, ১৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ছবি: শামীম ওসমান (সংগৃহীত)

নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 

সোমবার (১৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আলোচিত এ মামলার অভিযোগ দাখিল করা হয়।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমান ও তার ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩ মাস সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল। গত বছরের ১২ অক্টোবর প্রসিকিউশনের আবেদনের পর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তারও আগে গত ৩০ এপ্রিল আলোচিত এ মামলায় শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

বিভি/ এআই

মন্তব্য করুন: