টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
ছবি: টিউলিপ রিজওয়ানা সিদ্দিক (সংগৃহীত)
টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। আগামী ৮ এপ্রিলের মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশের কথা বলা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজের আদালতে প্রকাশিত গেজেট দাখিলের জন্য দিন ধার্য ছিলো। কিন্তু এই দিন প্রেস থেকে গেজেট প্রকাশ হয়ে আসেনি। ফলে আদালত আগামী ৮ এপ্রিলের মধ্যে গেজেট প্রকাশের জন্য নির্দেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি দুদকের দেওয়া চার্জশিট গ্রহণ করে টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ। একইসঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিনটি ধার্য করেন আদালত।
এরপর আইন অনুযায়ী, ৮ মার্চ টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের জন্য দিন নির্দেশ দিয়েছিলেন আদালত।
এ বিষয় প্রতিবেদন দাখিলের জন্য রবিবার (২৯ মার্চ) দিন ধার্য করেন আদালত।
গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।
অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে, কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং-বি/২০১, বাড়ি নং-৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে-১১৩, ১১বি (নতুন), রোড নং-৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন।
বিভি/এআই



মন্তব্য করুন: