• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

বরখাস্তকৃত লে. কর্নেল আফজাল নাছের ছয় দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৮:৩৯, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বরখাস্তকৃত লে. কর্নেল আফজাল নাছের ছয় দিনের রিমান্ডে

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুরে দেলোয়ার হত্যা মামলায় বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন। 

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর আদালতের পিপি ওমর ফারুক ফারুকী।

এদিকে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে রিমান্ডের আদেশ দেয় আদালত। এর আগে সোমবার ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত