শাপলা চত্বরে হত্যাকাণ্ড, শেষ পর্যায়ে মামলার তদন্ত
২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) এ মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরবর্তী শুনানির জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
পরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, শাপলা চত্বরের হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তিনি আরও বলেন, অতীতে যত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, তা যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে।
এছাড়া তিনি জানান, ওয়ান-ইলেভেনের সময়ের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম আসবে, তাদেরও বিচারের আওতায় আনা হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: