• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

বাতিল হলো বিচার বিভাগ সংক্রান্ত তিন অধ্যাদেশই 

প্রকাশিত: ১৮:০৬, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
বাতিল হলো বিচার বিভাগ সংক্রান্ত তিন অধ্যাদেশই 

ফাইল ছবি

সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা তিনটি অধ্যাদেশ বাতিল হয়েছে সংসদে। আলাদা দুইটি বিল ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল, ২০২৬’ পাসের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ বাতিল করা হয়েছে।

ফলে আপাতত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য আলাদা কোনো আইন থাকছে না। সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার আইনগত ভিত্তিও থাকছে না।

আর বিচারক নিয়োগ ও বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম আগের কাঠামোয় ফিরে যাচ্ছে।

যদিও বিচার বিভাগের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলে অধ্যাদেশ তিনটি বাতিলের বিরোধিতা করে সংসদের বিরোধী দল।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত