• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী মামলায় আরও ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রকাশিত: ১৫:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মানবতাবিরোধী মামলায় আরও ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার মিরপুরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন এই অভিযোগপত্র দাখিল করে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ ও নির্বিচারে হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ৪ ও ৫ জুলাই এবং ১৮ ও ১৯ জুলাইয়ের আন্দোলনের সময় মিরপুর এলাকায় ৫০ জনের বেশি নিরীহ ছাত্র-জনতাকে গুলি করে হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে।

রাষ্ট্রপক্ষের দাবি, ওই সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের মাধ্যমে গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ও বিধি অনুযায়ী, রাষ্ট্রপক্ষের দাখিল করা ফরমাল চার্জের ওপর পরবর্তী সময়ে শুনানি হবে। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিলে আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে।

তবে অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত