• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জাপানে ‘দত্তক ঘরজামাই’ হওয়ার সুযোগ, পাবেন বাংলাদেশিরাও?

প্রকাশিত: ১৮:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জাপানে ‘দত্তক ঘরজামাই’ হওয়ার সুযোগ, পাবেন বাংলাদেশিরাও?

ছবি: সুনাগু জাপান

বিয়ের পর শ্বশুরবাড়িতে শুধু জামাই নয়, পরিবারের আইনগত সন্তান ও ভবিষ্যৎ উত্তরাধিকারী—জাপানে এমন ব্যবস্থার প্রচলন রয়েছে। ‘মুকোয়োশি’ নামে পরিচিত এই প্রথায় মেয়ের স্বামীকে দত্তক নিয়ে পরিবারের পদবি, সম্পদ ও ব্যবসার উত্তরাধিকারী করা হয়।

জাপানে প্রাপ্তবয়স্কদের দত্তক নেওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। বিশেষ করে কোনো পরিবারের ছেলে না থাকলে, কিংবা নিজের সন্তানকে পারিবারিক ব্যবসার উপযুক্ত উত্তরাধিকারী মনে না হলে, মেয়ের স্বামীকে দত্তক নেওয়া হতে পারে। দত্তক সম্পন্ন হলে তিনি আইনগতভাবে ওই পরিবারের সন্তান হিসেবে বিবেচিত হন এবং উত্তরাধিকার পাওয়ার অধিকারও তৈরি হয়।

‘মুকোয়োশি’ শব্দটির অর্থই হলো ‘দত্তক নেওয়া জামাই’। সাধারণত বিয়ের আগে বা বিয়ের পর মেয়ের বাবা-মা জামাইকে দত্তক নেন। এরপর তিনি স্ত্রীর পরিবারের পদবি গ্রহণ করেন। পারিবারিক ব্যবসা থাকলে সময়ের সঙ্গে তার পরিচালনার দায়িত্বও তার হাতে যেতে পারে।

জাপানের দীর্ঘস্থায়ী পারিবারিক ব্যবসাগুলোর উত্তরাধিকার ব্যবস্থায় এই রীতির ভূমিকা নিয়ে গবেষণাও হয়েছে। কারণ, এর মাধ্যমে পরিবারের পদবি ও ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়। 

বিদেশিরাও জাপানি আইনের অধীনে নির্দিষ্ট শর্ত পূরণ করলে প্রাপ্তবয়স্ক হিসেবে দত্তক হতে পারেন। তবে দত্তক হলেই স্বয়ংক্রিয়ভাবে জাপানের নাগরিকত্ব বা বসবাসের অনুমতি পাওয়া যায় না। ফলে ‘মুকোয়োশি’ শুধু ঘরজামাই হওয়ার বিষয় নয়; জাপানের পরিবার, ব্যবসা, পদবি ও উত্তরাধিকার টিকিয়ে রাখার দীর্ঘদিনের একটি আইনি-সামাজিক ব্যবস্থা। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত