• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

৮ বছরের শিশুকে বলাৎকারের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১২:৪৪, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৮ বছরের শিশুকে বলাৎকারের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের পতেঙ্গায় আট বছরের শিশু সোহাগকে বলাৎকারের পর হত্যার দায়ে মো. ইমন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত-১-এর অতিরিক্ত দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, ২০১৮ সালের ৮ মার্চ বিকেলে নিখোঁজ হয় শিশু সোহাগ। ওই দিন সন্ধ্যায় পতেঙ্গা মডেল থানার খালপাড় চেয়ারম্যান গলির একটি পরিত্যক্ত ভাড়া ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, বরই খাওয়ানোর কথা বলে সোহাগকে ওই ঘরে নিয়ে বলাৎকার করেন ইমন। ঘটনার পর শিশুটি বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করেন আসামি ইমন।

এ ঘটনায় শিশুটির বাবা মো. ফারুক হোসেন ভূঁইয়া পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। ঘটনার সময় আসামি ইমনের বয়স ছিল ২০ বছর। মামলায় মোট ১২ জন সাক্ষ্য দিয়েছেন।

ইমন পলাতক থাকায় আদালত রাষ্ট্রের পক্ষ থেকে তার জন্য আইনজীবী নিয়োগ দেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত