• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু

প্রকাশিত: ১২:০৪, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:০৫, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু

ছবি: বাসস

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে এ শুনানি চলছে।

এর আগে মাত্র ১৯ দিনে বিচারকাজ শেষ করে গত ৭ জুন সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। পরে রায়ের অনুলিপি ডেথ রেফারেন্স হিসেবে এবং রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও জেল আপিল হাইকোর্টে পাঠানো হয়।

এরপর ন্যায়বিচারের স্বার্থে আসামিদের পক্ষে আইনি লড়াই করতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেন হাইকোর্ট।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ সাজা বহাল রাখার প্রত্যাশা করছে।

বিভি/জিএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত