• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে পার্লারে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ নিয়ে তুলকালাম

প্রকাশিত: ২১:১৩, ২৮ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ

পার্লারে সাজতে এবং বডি ম্যাসাজ করতে আসা নারীদের আপত্তিকর দৃশ্য গোপনে ধারণ করার অভিযোগ উঠেছে রাজধানীর ধানমন্ডির স্বনামধন্য বিউটি পার্লার উইমেন্স ওয়ার্ল্ডের বিরুদ্ধে। 

পুলিশ বলছে- বিউটি পার্লার বা স্পা কক্ষে কোনো ধরণের ক্যামেরা রাখা যাবে না। কিন্তু আইনের তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে নারীদের বডি ম্যাসাজ এবং পোশাক পরিবর্তন কক্ষসহ বিভিন্ন স্থানে ৮টি সিসি ক্যামেরা বসিয়েছিলো প্রতিষ্ঠানটি। মঙ্গলবার ভুক্তভোগী এক নারীর অভিযোগে- প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ৩ মাসের অধিক সময়ের শতাধিক নারীর আপক্তিকর ভিডিও ফুটেজ জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় তিনজনকে পর্ণ মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ ইসলাম জানান, এই ঘটনায় এখনো কোনো ভুক্তভোগী থানায় যোগাযোগ করেনি। তবে আপত্তিকর ফুটেজগুলো দিয়ে ওই প্রতিষ্ঠানের কেউ কোনো ধরণের অপরাধ করেছে কিনা সেটি খতিয়ে দেখছেন তারা।

এই পার্লারে আপত্তিকর ভিডিও দিয়ে কেউ ব্ল্যাকমেইলের শিকার হয়ে থাকলে থানায় যোগযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।

বিভি/এজেড

মন্তব্য করুন: