পাবনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা প্রতিবেশীর
পূর্ব বিরোধের জেরে পাবনায় আবুল কাশেম নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিবেশীরা।
পুলিশ জানায়, গত ৯ই ফেব্রুয়ারি রাতে পাবনার শালগাড়িয়া মহল্লায় তালবাগান এলাকার মসজিদের জলসায় আবুল কাশেমের সাথে কথা কাটাকাটি হয় একই এলাকার সামির হোসেন ও তার পিতা সুলতানের। এরই জেরে রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে আবুল কাশেম বাড়ি থেকে বের হয়ে সামির হোসেনের বাড়ির দিকে গেলে সামিরের বাবাসহ সাত-আটজন ছুরি দিয়ে আবুল কাশেমকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে মোরসালিন নামে এক মাদকব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মোরসালিন মিনারকোট গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
বিভি/রিসি



মন্তব্য করুন: