• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

যুবকের শয়নকক্ষে মিললো বিদেশি পিস্তল-ম্যাগাজিন-গুলি!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫১, ৪ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
যুবকের শয়নকক্ষে মিললো বিদেশি পিস্তল-ম্যাগাজিন-গুলি!

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাহফুজুর রহমান (২৪) নামের এক যুবককে আটক করেছে। অভিযানে তার শয়নকক্ষ থেকে অবৈধ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, আটক যুবক গোসাইবাগ এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলা গোয়েন্দা শাখার অভিযানটি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফিরোজ কবির এর তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত হয়।

অভিযানকালে রাত আনুমানিক আড়াইটার দিকে মাহফুজুর রহমানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার শয়নকক্ষে ওয়্যারড্রোব থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় অবৈধ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের উৎস এবং এটি কোথায় কীভাবে ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: