• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

দুর্নীতির মামলায় কারাগারে রংপুরের ‘ডিগবাজি নেতা’

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৮:২১, ১৯ জুন ২০২৫

ফন্ট সাইজ
দুর্নীতির মামলায় কারাগারে রংপুরের ‘ডিগবাজি নেতা’

সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ মণ্ডল

রংপুরে ‘ডিগবাজি নেতা’ হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রংপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নুর মোহাম্মদ মণ্ডল রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে দুইবার এমপি এবং তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। 

ডিগবাজিখ্যাত এই নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, রংপুর থেকে ২০২০ সালের ডিসেম্বরে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করায় একটি মামলা দায়ের করা হয়।
 
দুদকের আইনজীবী অ্যাডভোকেট একেএম হারুন উর রশীদ জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: