• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

জামায়াত কর্মী জামাল হত্যায় গ্রেফতার ৬, অস্ত্র-কার্তুজ উদ্ধার

প্রকাশিত: ১৪:২৬, ১২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জামায়াত কর্মী জামাল হত্যায় গ্রেফতার ৬, অস্ত্র-কার্তুজ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে গুলি করে জামায়াত কর্মী মুহাম্মদ জামাল হত্যায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও আটটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। রবিবার (১১ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার লেলাংসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর হতে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছিলেন। এ ঘটনায় হত্যা মামলার রুজু হয়েছে। তাদের অভিযান অব্যাহত আছে। পরে বিস্তারিত সব জানানোর কথা বলেন তিনি।

এর আগে, গত শনিবার রাত ৮টায় ফটিকছড়ি উপজেলার শাহানগর গ্রামের দিঘিরপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জামায়াত কর্মী মুহাম্মদ জামাল ঘটনাস্থলে প্রাণ হারান। গতকাল রাতে নিহতের স্ত্রী কাজল রেখা বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: