৩ টন চোরাই কয়লাসহ ৩ চোরাকারবারি আটক
চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ড এক বিশেষ অভিযানে ৩ টন চোরাইকৃত কয়লাসহ তিন চোরাকারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় সন্দেহজনক একটি কাঠের বোট তল্লাশি করা হলে বৈধ কাগজপত্র না থাকায় কয়লা এবং বোটসহ তিনজনকে আটক করা হয়। আটককৃত কয়লার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, কয়লাগুলো চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে ক্রয় করা হয়েছে।
জব্দকৃত কয়লা, চোরাচালান কাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: