• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

সুন্দরবন অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরার অপরাধে তিন জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:২১, ২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সুন্দরবন অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরার অপরাধে তিন জেলে আটক

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরার সময় সরঞ্জাম ও একটি নৌকাসহ তিনজন জেলেকে আটক করেছে বনবিভাগ। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুষ্পকাটি স্টেশনের আওতাধীন জলঘাটা খাল থেকে বনবিভাগের একটি বিশেষ টিম তাদের আটক করে। 

আটককৃত জেলেরা হলেন, কয়রা উপজেলার দশালীয়া গ্রামের মৃত আনসার সরদারের ছেলে রফিকুল ইসলাম (৫৫), ৪নং কয়রা এলাকার মোকসেদ গাজীর ছেলে মোসানুর রহমান (৪৫) এবং দশালীয়া গ্রামের মৃত মোনতেজ মোল্লার ছেলে শাহিনুর রহমান (৪৪)।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকায় কয়েকজন জেলে কাঁকড়া শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের জলঘাটা খালে অভিযান চালায় বনবিভাগের সদস্যরা। নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কাঁকড়া আহরণের অভিযোগে এসময় কাঁকড়া ধরার ফাঁদ, দড়ি ও বিভিন্ন সরঞ্জাম এবং একটি নৌকাসহ উক্ত তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে বনআইনে মামলা দায়ের করে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: