চট্টগ্রাম বিমানবন্দরে শারজাহ থেকে আসা যাত্রীর ব্যাগে মিললো ৩১৫ কার্টুন সিগারেট
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইটের (G9-520) এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এনএসআই টিম, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা চালানটি জব্দ করে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, নওগাঁর রানীনগরের মো. রাকিবুল ইসলাম নামের ওই যাত্রীর কাছ থেকে জব্দ করা সিগারেটের বাজারমূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। এসব সিগারেট ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয়, যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে। তবে ওই যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।
আমদানি নিষিদ্ধ পণ্যের চোরাচালান ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে কর্তৃপক্ষের সর্বোচ্চ নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিভি/এজেড



মন্তব্য করুন: