পুকুর সেঁচতেই বেরিয়ে এলো একাধিক পিস্তল, বন্দুক ও ধারালো অস্ত্র!
ছবি: সংগৃহীত
ভারত সীমান্তবর্তী এলাকা কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এখনো চলছে পানি সেচন কার্যক্রম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে এসব অস্ত্র উদ্ধার করা হয়। থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরে কটকবাজার কবরস্থানসংলগ্ন একটি পুকুরে শ্যালো মেশিন ব্যবহার করে সেচ কার্যক্রম চালাচ্ছে র্যাব।
র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর বেলা থেকে র্যাব কটকবাজার গ্রামে এই অভিযান শুরু করা হয়। সেখানে একটি পুকুর সেঁচে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অভিযান এখনও চলছে।
মেজর সাদমান ইবনে আলম বলেন, এখন পর্যন্ত সাদা বস্তা ও স্কচটেপে মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই পুকুরে আরো অস্ত্র লুকানো থাকতে পারে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
বিভি/এজেড



মন্তব্য করুন: