• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

হাটহাজারীতে ডিজিএফআই পরিচয়ে বিএনপি প্রার্থীর কাছে অর্থ দাবি, প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ২২:৩৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
হাটহাজারীতে ডিজিএফআই পরিচয়ে বিএনপি প্রার্থীর কাছে অর্থ দাবি, প্রতারক গ্রেফতার

ছবি: আটক প্রতারক (ডানে)

ডিজিএফআই পরিচয়ে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থীর কাছে অর্থ দাবি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

জানা গেছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩৯ মিনিটে একটি অজ্ঞাত নম্বর (০১৮১২৩৭৩৯৪৬) থেকে বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মোবাইলে কল দিয়ে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা দাবি করা হয়। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, ওই ব্যক্তি ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন।

পরবর্তীতে সংশ্লিষ্ট শাখার তথ্যের ভিত্তিতে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনাবাহিনী হাটহাজারীর আমান বাজার এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। পরে তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির নাম তৌহিদ তানভীর (৩৪) বলে জানা গেছে।
 

বিভি/এমআর

মন্তব্য করুন: