মিয়ানমারে পাচারকালে বিপুল সিমেন্ট ও খাদ্যদ্রব্যসহ আটক ১৯
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ ১৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহভাজন দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট, ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু এবং ৭ হাজার ৮০ পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংকস উদ্ধার করা হয়।
এ সময় পাচার কাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: