• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

খুলনায় প্রকাশ্য দিবালোকে ৩ রাউন্ড গুলি করে হত্যা

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১৬:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
খুলনায় প্রকাশ্য দিবালোকে ৩ রাউন্ড গুলি করে হত্যা

খুলনার খানজাহান আলী থানাধীন আফিল জুট মিল গেটে প্রতিপক্ষের গুলিতে প্রকাশ্য দিবালোকে সোহেল শেখ (৪৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে সেখানে বিসমিল্লাহ মোটরসাইকেল গ্যারেজের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।

জানা যায়, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তিন রাউন্ড গুলি ছুড়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নিহত সোহেল ওই এলাকার বাচ্চু শেখের ছেলে। চরমপন্থী দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আফিল জুট মিলের সামনে একটি মোটরসাইকেল গ্যারেজে সোহেল তার ব্যক্তিগত মোটরসাইকেল মেরামত করাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহতের বিরুদ্ধে দুটি আলোচিত মামলা রয়েছে। প্রতিপক্ষ গ্রুপের হাতে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত