• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

দেবহাটায় ১০০৬ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দেবহাটায় ১০০৬ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৬ বোতল ফেন্সিডিলসহ (উইনকারেক্স) তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার কুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন- দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত আজিজ কারিকরের ছেলে মো. হাসানুর কারিকর (৪৫), সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের সোহারব হোসেন সরদারের ছেলে মো. মনিরুল ইসলাম (২৫) এবং একই গ্রামের মৃত জিয়া উদ্দীন গাজীর ছেলে মো. মূসা করিম (৩০)।

র‌্যাব জানায়, ভারত থেকে সীমান্তপথে অবৈধভাবে বাংলাদেশে মাদকের একটি বড় চালান আনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা দেবহাটা উপজেলার কুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সেখান থেকে ১ হাজার ৬ বোতল ফেন্সিডিল (উইনকারেক্স)সহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত মাদকসহ তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত