চট্টগ্রামে গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সিডিএ আবাসিক এলাকাস্থ দি বিটিআই মেট্রোপোল ভবনের গ্রাউন্ড ফ্লোরে পার্কিং করা অবস্থায় একটি নিশান এক্সট্রেইল গাড়ি চুরি হয়। পরবর্তীতে গাড়ির মালিক বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গাড়িটির সন্ধান না পেয়ে থানায় এজাহার দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মো. সাইমন নামে গাড়ি চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন ডিসি পার্ক এলাকায় অভিযান চালিয়ে বাদীর চুরি হওয়া নিশান এক্সট্রেইল মডেলের গাড়িটি উদ্ধার করা হয়। গাড়ি চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: