• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে ‘এস ড্রাইভ’ নামে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১১:৩৮, ২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামে ‘এস ড্রাইভ’ নামে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ

পুলিশের পাহারায় থেকেও চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলির ঘটনার পর রবিবার মধ্যরাতে নগরজুড়ে একযোগে অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। 

রাত সাড়ে ১১টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে ‘সিমালটেনিয়াসলি ড্রাইভ’ সংক্ষেপে ‘এস ড্রাইভ’ নামের এই বিশেষ অভিযানের ঘোষণা দেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। 

এরপর রবিবার দিবাগত রাত ১২টার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ দল ১০টি ভাগে ভাগ  হয়ে একযোগে নগরীর বিভিন্ন এলাকায়  এই অভিযান চালায়। অপরাধীদের আস্তানা, অস্ত্র ও মাদকের সম্ভাব্য স্পটে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে কয়েকজনকে আটক করা হয়।  

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী জানান, অপরাধীদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের সম্ভাব্য আস্তানায় অভিযান চলছে। ১০টি দলে ভাগ হয়ে নগরীর ১০টি এলাকায় এ অভিযান চালায় সিএমপি। অপরাধীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত অপারেশন ‘এস ড্রাইভ’ চলবে বলেও জানিয়েছে সিএমপি।

বিভি/এজেড

মন্তব্য করুন: