৩ বিদেশি পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
কেরানীগঞ্জে ঢাকা জেলা ডিবি পুলিশ দক্ষিণের বিশেষ অভিযানে হাসনাবাদ সুপার মার্কেট থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড তাজা গুলিসহ সন্ত্রাসী কালা জরিপের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের নাম মোহাম্মদ ফাহাদুল ইসলাম একলাছ (৩১) এবং মোঃ মনির হাওলাদার (৪২)।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে কেরানীগঞ্জের কদমতলীতে ঢাকা জেলা দক্ষিণ ডিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও ঢাকা জেলা দক্ষিণ ডিবির ক্রাইম অ্যান্ড অপস তরিকুল ইসলাম।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী কালা শরীফের দুই সহযোগী মোহাম্মদ ফাহাদুল ইসলাম একলাছ ও মোঃ মনির হাওলাদারকে গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী হাসনাবাদ সুপার মার্কেটের দ্বিতীয় তলা থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ অভিযানে সন্ত্রাসী কালা জরিপকে গ্রেফতার করা যায়নি। পলাতক সন্ত্রাসী কালা জরিপসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: