যৌথবাহিনীর অভিযানে জঙ্গল সলিমপুর থেকে বিপুল অস্ত্রসহ ২২জন আটক
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ ২২ জনকে আটক করেছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে যৌথবাহিনীর সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবীব পলাশ বলেন, গতকাল সোমবার দিনভর অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২৪টি বন্দুক, ১১৬৪ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ২২ জনকে আটক করা হয়। অভিযানে শীর্ষ সন্ত্রাসীরা আটক না হলেও তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেন তিনি।
সংবাদ সম্মেলনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, ডিআইজি, র্যাব ৭ এর প্রধানসহ বিজিবি ও প্রশাসনের উর্ধবতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল দিনভর জঙ্গল সলিমপুর এলাকায় সেনাবাহিনী সহ ৩ হাজারের অধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে বিভিন্ন পাহাড়ি ও দুর্গম এলাকায় তল্লাশি চালিয়ে মোট ২২ জনকে আটক করা হয়।

এ সময় যৌথবাহিনী ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় পিস্তল ও ১টি এলজি, ২৭টি পাইপগান, ৩০টি পিস্তলের ম্যাগাজিন, ৫৭টি অস্ত্র তৈরির পাইপ, ৬১টি কার্তুজ, বিভিন্ন ধরনের ১১১৩ রাউন্ড গুলি, ১১টি ককটেল উদ্ধার করা হয়।
বিভি/এজেড



মন্তব্য করুন: