• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

রোজার মধ্যে অভিযানে মিললো ৪৭টি মানুষের মাথার খুলি, হাড় ও কঙ্কাল

প্রকাশিত: ১৪:৪১, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
রোজার মধ্যে অভিযানে মিললো ৪৭টি মানুষের মাথার খুলি, হাড় ও কঙ্কাল

রমজান মাসের মধ্যেই রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে মিলেছে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল। এসবের সাথে চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতারও করেছে পুলিশ। 

সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত। উদ্ধার খুলি ও হাড়ের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনার বিস্তারিত তথ্য জানাতে বুধবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত