• NEWS PORTAL

  • বুধবার, ১১ মার্চ ২০২৬

কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাসায় গুলি, সেই অস্ত্রসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ১১:৪৫, ১১ মার্চ ২০২৬

আপডেট: ১২:৪২, ১১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাসায় গুলি, সেই অস্ত্রসহ গ্রেফতার ৩

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অস্ত্রসহ গ্রেফতার হওয়া ব্যক্তিরা বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে পিস্তল ও রিভলভার রয়েছে, যা থানা থেকে লুট করা হয়েছিল। এছাড়াও, কোটি টাকা চাঁদা না পাওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি নগরের চন্দনপুরা এলাকায় এক ব্যবসায়ীর বাসায় সন্ত্রাসীরা গুলি চালায়। ওই ঘটনায় উদ্ধারকৃত তিনটি অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে।

গ্রেফতার তিনজন হলেন- আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে ইমন, মোহাম্মদ মনির এবং মোহাম্মদ সায়েম। মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগর পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, কোটি টাকা চাঁদা না পাওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি নগরের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাসায় সন্ত্রাসীরা গুলি চালায়। এই ঘটনায় উদ্ধারকৃত তিনটি অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে গ্রেফতার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আগ্নেয়াস্ত্রগুলোর ব্যালিস্টিক পরীক্ষায় বিষয়টি আরও নিশ্চিত করা যাবে।

উদ্ধারকৃত তিনটি অস্ত্রের মধ্যে পিস্তল ও রিভলভার ২০২৪ সালের ৫ আগস্ট নগরের ডবলমুরিং ও পাহাড়তলী থানার থেকে লুট করা হয়েছিল। এছাড়া, এসএমজি খাগড়াছড়ির পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী থেকে কেনার কথাও গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন।

গ্রেফতার হওয়া মনির ও সায়েমের বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১০টি করে মামলা রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: