• NEWS PORTAL

  • বুধবার, ১১ মার্চ ২০২৬

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

স্ত্রীকে হত্যা করে টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখলো স্বামী!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৮, ১১ মার্চ ২০২৬

আপডেট: ১৩:৪১, ১১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
স্ত্রীকে হত্যা করে টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখলো স্বামী!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমানকে গ্রামবাসী আটক করে পুলিশে হস্তান্তর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

ঘটনা ঘটে মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর হঠাৎপাড়া গ্রামে। পরে বুধবার (১১ মার্চ) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত নারী মোছা নাসিমা বেগম (৩৬)। তিনি একই গ্রামের মিজানুর রহমান ওরফে ভেজুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী মিজানুর রহমান তার স্ত্রী নাসিমা বেগমকে হত্যা করে বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে এলাকা থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগে মিজানুর রহমানকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: