• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বাল্কহেডে মিললো সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা, আটক ৫

প্রকাশিত: ১৫:৫৮, ১২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বাল্কহেডে মিললো সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা, আটক ৫

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা।

আটককৃত ব্যক্তিরা হলেন- মো. ইমরান, মো. আনিস, মো. মনির হোসেন, মো. আলী ও মো. রুবেল।

র‍্যাব-৭ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডযোগে চট্টগ্রাম মহানগরীর দিকে মাদক বহন করে আনছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭-এর একটি চৌকস আভিযানিক দল ওই বাল্কহেডটির পিছু নেয়। একপর্যায়ে বাল্কহেড থেকে কয়েকজন ব্যক্তি ১৫ নম্বর ঘাটে নোঙর করে পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাদের আটক করেন। এ সময় তল্লাশি চালিয়ে বাল্কহেডটির ইঞ্জিনকক্ষ থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: