• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

আবারও সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ বনদস্যু আটক

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৩, ১২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
আবারও সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ বনদস্যু আটক

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সুন্দরবনের শেলা নদীসংলগ্ন মূর্তির খাল এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে, এমন গোপন তথ্য পেয়ে বৃহস্পতিবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

জানা গেছে, আটক ওসমান গণি (৩৮) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। জব্দ করা আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১০ মার্চও অস্ত্র ও গুলিসহ এক দস্যুকে আটক করেছিল কোস্ট গার্ড।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: