• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

দৌলতদিয়া থেকে হেরোইনসহ নারী মাদক কারবারী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৮, ২ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
দৌলতদিয়া থেকে হেরোইনসহ নারী মাদক কারবারী গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে ৬৪ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃত নারী হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া এলাকার মো. নওশাদ আলীর মেয়ে মোসা. তাহেরা খাতুন (৪১)।

র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় বুধবার (১ এপ্রিল) দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তাহেরা খাতুনকে ৬৪ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ওই নারী দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব কর্মকর্তা তাপস কর্মকার আরও বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পারিবারিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: