• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ইয়াবা-গাঁজাসহ ৬ কারবারি গ্রেফতার, সেবনের দায়ে তিনজনের দণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৫, ৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:৩৬, ৮ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
ইয়াবা-গাঁজাসহ ৬ কারবারি গ্রেফতার, সেবনের দায়ে তিনজনের দণ্ড

টাঙ্গাইলে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মাদক সেবনের সময় ধরা পড়া ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মধুপুর উপজেলার জাঙ্গালিয়া এলাকার আজাহারুলের ছেলে সেলিম মিয়া (২৫), কালিহাতী উপজেলার মগড়া এলাকার কৃষ্ণ চক্রবর্তীর ছেলে মানিক চক্রবর্তী (৩৫) এবং ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকার বাছেদ খানের ছেলে মুনসুর খান (৪২)।

গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার লাকী (৩১), লিটন কর্মকার (৪৩), আসিফুজ্জামান আসিফ (২৯), সোহান নূর (৩০), হৃদয় (২২) ও বিশু (২২)।

ওসি রুহুল আমিন জানান, মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদর উপজেলায় পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা ৫১ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। এছাড়া টাঙ্গাইল থানা এলাকায় মাদক সেবনের অভিযোগে ৩ জনকে ৭ দিন করে কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

ওসি রুহুল আমিন আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: