উত্তরবঙ্গের বাস তল্লাশিতে মিললো ইয়াবা, আটক ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ মঙ্গলবার (৭ এপ্রিল) ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো ঝালকাটির রাজাপুরহাট পুটিয়াখালীর সুলতান মীরের ছেলে মো. মহারাজ মীর (৪৫) এবং দিনাজপুর কোতয়ালী থানার শিকদারহাট মাসিমপুরের মো. শামসুল আলমের ছেলে মো. শাহাদত হোসেন (৩৬)।
র্যাব জানায়, গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে ঢাকাগামী নাবিল পরিবহণের একটি বাসে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫৯৫ পিস ইয়াবা এবং ৭২ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। র্যাব বিষয়টি নিশ্চিত করেছে এবং অব্যাহতভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান চালানোর আশ্বাস দিয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: