মধুপুরে ইয়াবাসহ কলেজছাত্র আটক, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড
মধুপুরে ইয়াবাসহ কলেজছাত্র আটক, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড
টাঙ্গাইলের মধুপুরে ইয়াবাসহ এক কলেজছাত্রকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ওই কলেজছাত্রের নাম মারুফ। তিনি জামালপুর জেলার বাসিন্দা দেলোয়ারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ নিজেকে কলেজ ছাত্রদলের নেতা হিসেবে পরিচয় দিতেন।
সোমবার মধুপুর উপজেলার শোলাকুড়ী গ্রামের এক ব্যক্তির কাছে ইয়াবা বিক্রি করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় জনতা তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয় বলে জানা গেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ তাকে আটক করে নিয়ে যাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অরুণখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বিমল খবরটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মারুফ সম্প্রতি পাশের জেলা জামালপুর থেকে এসে মধুপুরের শোলাকুড়ী গ্রামে বসবাস শুরু করেন। সেখানে তিনি বিভিন্ন সময় নিজেকে কলেজ ছাত্রদলের নেতা হিসেবে পরিচয় দিতেন।
মাদকবিরোধী অভিযানের পাশাপাশি এলাকায় মাদক বিক্রি ও বিস্তারের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিভি/জোহা













মন্তব্য করুন: