মায়ানমারে পাচার হচ্ছিল ৬৩ হাজার কেজি সিমেন্ট, অতঃপর...
মায়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গা ও বাঁশখালী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬৩ হাজার কেজি সিমেন্টসহ দুটি কার্গো বোট জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় বিশেষ অভিযানে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ বোটটি জব্দ করা হয়। এসময় দুইজন পাচারকারীকে আটক করা হয়।
এছাড়া শুক্রবার ভোরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি করে ২৫ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ বোটটি জব্দ করা হয়।
এই অভিযানে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। জব্দকৃত সিমেন্টের আনুমানিক মূল্য ৬ লাখ টাকারও বেশি বলে জানিয়েছে সংস্থাটি।
বিভি/এজেড













মন্তব্য করুন: