• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মায়ানমারে পাচারকালে ৬৩ হাজার কেজি সিমেন্টসহ ২ পাচারকারী আটক

প্রকাশিত: ১৭:২১, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মায়ানমারে পাচারকালে ৬৩ হাজার কেজি সিমেন্টসহ ২ পাচারকারী আটক

মায়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গা ও বাঁশখালী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬৩ হাজার কেজি সিমেন্টসহ দুটি কার্গো বোট জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযানে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ বোটটি জব্দ করা হয়। এসময় দুইজন পাচারকারীকে আটক করা হয়। 

এছাড়া শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি করে ২৫ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ বোটটি জব্দ করা হয়। এই অভিযানে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড। জব্দকৃত সিমেন্টের আনুমানিক মূল্য ছয় লাখ টাকারও বেশি বলে জানিয়েছে সংস্থাটি। 

বিভি/এসজি

মন্তব্য করুন: