• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পৃথক দুই হত্যার ঘটনায় এসআরবির অভিযান, গ্রেফতার ৬

প্রকাশিত: ১৭:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পৃথক দুই হত্যার ঘটনায় এসআরবির অভিযান, গ্রেফতার ৬

রাজধানীসহ সারাদেশে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি। সংস্থাটি জানায়, মাত্র ২৫ হাজার টাকার জন্য পাবনার পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজকে হত্যা করে সর্বহারা পার্টির সদস্যরা। এদিকে, রাজধানীর শাহ আলীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরি দিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেফতারের কথা জানায় সংস্থাটি।   

রাজধানীর শাহ আলীতে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী মনিরুল ইসলাম ওরফে মিনারকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে এসআরবি-২ ও এসআরবি-৪-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কারওয়ান বাজারের এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থাটি এসব জানায়। 

এসআরবি ৪-এর অধিনায়ক লেফটোন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, স্ত্রীর জমানো টাকা আত্মসাতের উদ্দেশ্যেই তাকে হত্যা করেন তার স্বামী মনিরুল ইসলাম। এর আগেও তিনটি বিয়ে করেন অভিযুক্ত মনিরুল ইসলাম। 

এ ছাড়াও কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, এই ঘটনার চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই আশুলিয়ায় গাজিরচর এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির চারজনকে গ্রেফতার করে এসআরবি-৪।

এদিকে, সংবাদ সম্মেলনে পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যার ঘটনায় নরসিংদীর মাধবদিতে যৌথ অভিযান চালিয়ে রেজাউল করিম ওরফে বাঘাকে গ্রেফতারের তথ্য দেয় এসআরবি।

এসআরবির মিডিয়া উইং পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী ব্রিফিংয়ে এসব তথ্য দেন। 

খুলনার লবণচরা এলাকা থেকে অবৈধ অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সদ্য নাম পরিবর্তন হওয়া এই সংস্থাটি। 
 

বিভি/টিটি

মন্তব্য করুন: