• NEWS PORTAL

  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পালিয়ে আত্মগোপনে ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, অতঃপর...

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২১, ১৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পালিয়ে আত্মগোপনে ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, অতঃপর...

ঢাকার কেরানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ খানকে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মুজাহিদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল মুজাহিদনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ খানকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, মাসুদ খানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় করা একটি মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি) ধারায় যাবজ্জীবন সাজা রয়েছে। তিনি ওই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

গ্রেফতার মাসুদের বাবার নাম মো. জাফর উল্লাহ খান। তার গ্রামের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার টিকিরপুর গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: