• NEWS PORTAL

  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আড়াই কোটি টাকার ভারতীয় মাদক ফেলে পালালো চোরাকারবারীরা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৮, ১৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আড়াই কোটি টাকার ভারতীয় মাদক ফেলে পালালো চোরাকারবারীরা

সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আড়াই কোটি টাকা মূল্যের ৫০০ গ্রাম ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস নামের মূল্যবান মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার বিকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি বাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা শ্মশানঘাট নামক স্থান থেকে উক্ত মুল্যবান মাদক জব্দ করা হয়। 

বিজিবি জানায়, ভারত থেকে বাংলাদেশে মাদকের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘোনা বিওপির একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে সদর উপজেলার দাঁতভাঙ্গা শ্মশানঘাট নামক সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও সেখান থেকে পলিথিনের প্যাকেটে রক্ষিত ৫০০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে উক্ত ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে। তিনি আরো জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: