• NEWS PORTAL

  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬

এক মাদক কারবারীর কাছেই মিললো তিন লাখ ২০ হাজার পিস ইয়াবা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৩:৫৪, ২১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এক মাদক কারবারীর কাছেই মিললো তিন লাখ ২০ হাজার পিস ইয়াবা

চট্টগ্রাম নগরীর মনসুরাবাদের ডিটি রোড এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে, মাদকের একটি চালান কক্সবাজার থেকে চট্টগ্রামের সাগরিকা এলাকার দিকে যাবে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর মনসুরাবাদ এলাকার ডিটি রোডে একটি চেকপোস্ট স্থাপন করে ডিবি পুলিশ। 

রাত দেড়টার দিকে একটি সন্দেহজনক ট্রাক ওই স্থানে পৌঁছালে ট্রাকটি তল্লাশি করে  ট্রাকের পাটাতনের নীচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটক করা হয় এক মাদক কারবারীকে, জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও।

বিভি/এজেড

মন্তব্য করুন: