• NEWS PORTAL

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ, শ্রীঘরে মাদ্রাসাশিক্ষক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩০, ২৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৩০, ২৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ, শ্রীঘরে মাদ্রাসাশিক্ষক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নারীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে আবু সাঈদ নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পরে রবিবার (২৫ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার আবু সাঈদ গোবিন্দগঞ্জ পৌর এলাকার ডাকবাংলোর পেছনে অবস্থিত লালমাটিয়া মাদ্রাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষক মাদ্রাসার এক ছাত্রের মায়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রথম দফায় ওই নারীর কাছ থেকে তিন লাখ টাকা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তী সময়ে আরও ৫১ হাজার টাকা নিতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে আটক করা হয়েছে। পরে রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত