• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪৩, ২৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে আহাদ হোসেন (৩৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আহাদ হোসেন ভোলা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র। তিনি একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ ও আমিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

পুলিশের দাবি, আহাদ হোসেন মোবাইল ফোনে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং মিছিল-সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছিলেন। এ উদ্দেশ্যে তিনি মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহাদ হোসেন ভোলার উত্তর নওয়াবাদ পুলিশ লাইন এলাকার মো. আইয়ুব আলীর ছেলে। ঢাকায় তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ১ নম্বর রোডের ২৮ নম্বর বাসায় বসবাস করতেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রেফতার আহাদ হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত