• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

প্রকাশিত: ১৫:৩৪, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪৬, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টিভি চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, এর আগে গত ১৫ এপ্রিল ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন প্রবীণ এই সাংবাদিক। তবে ওই বছরের সেপ্টেম্বর মাসে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে প্রেসক্লাবে যান ইকবাল সোবহান চৌধুরীসহ আওয়ামীপন্থী সিনিয়র কয়েকজন সাংবাদিক। তখন জামায়াত নেতাদের সঙ্গে এক টেবিলে তাদের বসার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। এরপর থেকে ইকবাল সোবহান চৌধুরীকে প্রকাশ্যে আর দেখা যায়নি।

বিভি/বিএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত