• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চেকপোস্টে বাজারের ব্যাগ তল্লাশি করতেই মিললো ২০ হাতবোমা!

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫০, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চেকপোস্টে বাজারের ব্যাগ তল্লাশি করতেই মিললো ২০ হাতবোমা!

ঢাকার কেরানীগঞ্জে ২০টি হাতবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার আটি বামুনসুর এলাকায় পুলিশের চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আকাশ (২১) ও মো. নাজিম (১৯)। তবে তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোন পদে রয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

গ্রেফতার আকাশের বাবার নাম মো. শমসের আলী এবং নাজিমের বাবার নাম মো. দিদার হোসেন। তাদের দুজনের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে।

মডেল থানা পুলিশ জানায়, বুধবার দুপুরে আটি বামুনসুর এলাকায় পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানোর সময় বাজারের ব্যাগে থাকা ২০টি হাতবোমাসহ ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে কালিন্দী এলাকা থেকে হাতবোমাগুলো সংগ্রহ করেছিলেন তারা। পরে সেগুলো বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

পরে এটিইউর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে হাতবোমাগুলো ধ্বংস করা হয়।

বিভি/কেরানীগঞ্জ/পিএইচ

মন্তব্য করুন: