• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

হাবিবুল্লাহ খান হাবিব, টুংগীপাড়া ও কোটালীপাড়া প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৩৭, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৩৮, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

ভিডিও থেকে সংগৃহীত

লকডাউন পরবর্তী সময়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি নিজেদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে। এ পর্যন্ত তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

গুলিবিদ্ধরা হলেন হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান (১৯), শাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৪০), কবীর মোল্লার ছেলে জাহিদুল মোল্লা (৩৭)। সবার বাড়ি চরমানিকদাহ গ্রামে। এছাড়া দেশীয় অস্ত্রের আঘাতে একাধিক আহতরা গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গা চিকিৎসা নিতে দেখা যায়। 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট বটতলা এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ শহরের প্রভাবশালী লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামবাসীর মধ্যে ঢাল, সড়কি, টেঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে

​ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে গুলিবিনিময়ের ঘটনায় অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্ডার গার্ড (বিজিবি), আনসার ও পুলিশের বিশেষায়িত দল (এসআরবি)। আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

​স্থানীয় সূত্রগুলো বলছে, কে বড় নেতা হবেন এবং এলাকায় কার আধিপত্য থাকবে—মূলত এই দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আন্দোলনের নামে এলাকায় অরাজকতা সৃষ্টি করছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত