• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

বাজার নিয়ন্ত্রণে ২ লাখ টন চাল আমদানির অনুমতি দিচ্ছে সরকার

প্রকাশিত: ১৩:৩১, ১৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বাজার নিয়ন্ত্রণে ২ লাখ টন চাল আমদানির অনুমতি দিচ্ছে সরকার

চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে ২ লাখ টন সিদ্ধ চাল আমদানির জন্য ২৩২টি প্রতিষ্ঠানকে অনুমতি দিচ্ছে সরকার।

এ প্রতিষ্ঠানগুলোকে বরাদ্দ দেওয়ার পর তাদের অনুকূলে আমদানির অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, খাদ্য অধিদফতরের তথ্য অনুযায়ী সরু চালের বাজার দর বৃদ্ধির প্রবণতা সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে। মাঝারি ও মোটা চালের বাজার দর আপাতত স্থিতিশীল থাকলেও সরু চালের মূল্য বৃদ্ধির প্রবণতার ন্যায় মাঝারি ও মোটা চালের বাজার দরও বৃদ্ধি পেতে পারে। এ ক্ষেত্রে বাজার অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

চাল আমদানি শর্তে বলা হয়েছে, বরাদ্দ প্রাপ্ত আমদানিকারকদের আগামী ১০ মার্চের মধ্যে পুরো চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে।

আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে। বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু/জারি করা যাবে না। আমদানি করা চাল অন্য কোন প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করা যাবে না। এবং আমদানিকিরা বস্তায় চাল বিক্রি করতে হবে বলেও শর্তে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

চালে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানা থাকতে পারবে বলেও এতে জানানো হয়েছে। 

 

বিভি/এআই

মন্তব্য করুন: