• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

টানা চারদিন বন্ধ থাকবে ব্যাংক

প্রকাশিত: ১৯:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
টানা চারদিন বন্ধ থাকবে ব্যাংক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। রবিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে এ সিদ্ধান্ত জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় উল্লিখিত দুই দিন দেশের সব তফসিলি ব্যাংকে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া পরবর্তী দুই দিন শুক্রবার ও শনিবার হওয়ায় টানা চার দিন ব্যাংক বন্ধ থাকবে।

এই সময়ে ব্যাংকের সব ধরনের লেনদেন কার্যক্রম স্থগিত থাকবে এবং ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।

এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: