• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

১ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি

বাসস

প্রকাশিত: ১৯:৪৬, ২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
১ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯ হাজার ৬১৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত অর্থবছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১৫ হাজার ৯৮০ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ফেব্রুয়ারির প্রথম দিনে প্রবাসীরা ১৮৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই দিনে ছিল ১৯ মিলিয়ন ডলার।

বিভি/এসজি

মন্তব্য করুন: