• NEWS PORTAL

  • বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

অস্থির স্বর্ণের বাজার, একদিনে বাড়লো ১৬ হাজার টাকা

প্রকাশিত: ১৭:৩০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
অস্থির স্বর্ণের বাজার, একদিনে বাড়লো ১৬ হাজার টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)। এবার ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বিকাল ৪টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ১৮৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ২৪ বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম ১৬ দফায় বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৮ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: